Showing posts with label ইহিতা এরিন. Show all posts
Showing posts with label ইহিতা এরিন. Show all posts

Thursday, February 24, 2022

নীরবের ঘুমঘুঙুর || ইহিতা এরিন, z-poems

 নীরবের ঘুমঘুঙুর || ইহিতা এরিন




রাত একথালা নেশাতুর নিশিবাদ্য

   বাজছে খলবলিয়ে কিন্তু শব্দ হচ্ছে না


নীরবতা; সব কান্নায় চোখের জল জরুরি নয়...


         অভিমানে ফেটে পড়ে আঙুরের ঘুমঘুঙুর নাতিদীর্ঘশ্বাস


দ্রবীভূত কুয়াশার ঘ্রাণ থেকে ঝরছে ওচানের জরায়ু


জলে কোন জল থাকেনা যেমন পায়ে থাকে না পা


এমন পাহীন রাতের দরজা খুলতেই চোখেরা সটান দাঁড়িয়ে যেন ওয়াচডগ

Sunday, January 30, 2022

বিয়োগফুল || ইহিতা এরিন, z-poems

 বিয়োগফুল || ইহিতা এরিন



কহাকহির নামতা উড়ে গেলে সব ঠোঁট  বিয়োগচিহ্ন। 

যেসব ড্রইংরুম এককে যৌথ— যেন তারা নিঃসঙ্গ কফিন পেয়ালা।


প্রপিতার ব্যক্তিগত হাসপাতাল 

বিছানায়

সকল নামের বিয়োগচিহ্ন 

যোগ হয়—

প্রত্যেক নাম ফোটায় বিয়োগফুল। 


সম্পর্ক, 

বাগানের চিবুক থেকে খসে পড়ে লালের চিহ্ন। 

মানুষ, 

জন্ম থেকেই নিঃশেষ-বিভাজিত বিয়োগজীবী।

Thursday, January 20, 2022

ইহিতা এরিন-এর কবিতা ।। zedpoems.net

ইহিতা এরিন-এর কবিতা


 

১। ১টি পার্থিব; কয়েকটি অপার্থিব অভিমুখী 


০ের পাশে শব্দকে শুইয়ে দিলে 

নৈঃশব্দ্য দাঁড়িয়ে  

                 অন্ধকারের 

চিবুক ছুঁয়ে

সংখ্যার সাথে শব্দবন্ধ 

জড়ো করলে ওড়ে ~ পোশাকি তারিখ

জীবনের সাথে তারিখ 

সেলাই করলে 

                        আলবৎ

 সংখ্যা-মৃত্যু


আমরা জানি     (মৃত্যু) = (বিয়োগ)


মানুষ মূলত অমর; মৃত্যু তার জন্য ইস্যু নয় করতলে বয়ে যায় মৃত্যুজ অগণন 


কেননা 

জীবিত মানুষের       মৃত্যু-অভিজ্ঞতা নেই



২. ডিভাইন কমেডি 


মৃত মাছের চোখ আমি অথবা বেয়াত্রিচ

স্বাক্ষরের কাঁটাতার পেরোনোর চেয়ে সহজ খুব ফুসফুস বরাবর ঠাসা এ কে ফর্টি সেভেন। 


দান্তে অথবা তোমাকেই ফরাসি চুম্বন 

উড়িয়ে দিয়েছি ভোরের কুয়াশা বাক্সে।


আমাদের মাঝে সাইঁত্রিশ সংখ্যক ভীড়বাট্টা।

নিষিদ্ধ চুম্বনের ঠোঁটোগ্রাফে এলো

জেলখানা ফেরত খাম—হলো কুয়াশাই জয়ী কিংবা অনন্ত মিথ্যে।


ডিভাইন কমেডি হাসলো হা হা...!!


৩. অতল জলের স্তব্ধচিত্র 

 


লাল কাঁকড়ার ঠোঁটোগ্রাফ

একদিন

বরফআগুন

কমছে কামজ্বর

জমছে কাশি

          উত্তপ্ত-০ থালা

               

ঘুম ~বারান্দায় : অতিদ্রুত কণ্ঠস্বর দর্পণে 

স্থির ল্যান্ডস্কেপ। পটে আঁকা সমুদ্র-সারস বিগত


শতাব্দীর মুণ্ডমালা

বিউগল 

তীব্র কোলাহল

সিলগালা জিহ্বা ~ নিরপেক্ষভূমি

Friday, December 3, 2021

ইহিতা এরিন ।। Erin

ইহিতা এরিন



 ১. অবশিষ্ট-গণিত 


স্বচ্ছ বাতাসের দামে শুকনো কাচের জীবন বিক্রি হোক
ঘন্টাচুক্তিতে শোনার জন্য ডিগ্রিপ্রাপ্ত কাউকে নিয়োগ দেয়াও অশালীন 

পরস্পর ছুঁয়ে দেখা যাক কররেখা
থিকথিকে বাতাসে চাঁদের ম্যাদামারা ছায়া
কারাগারহীন উতল
ক্ষুধার্ত সকলকে অভ্যন্তরীন রাখার

পরাজিত সিংহের নোনাতিক্তহাসি
মৃগতৃষ্ণিকাময় রঙিন মরুভূমি 
কেবল ঘুমঘুম ভাবলেশহীন অনন্ত নৈঃশব্দ্যযোগ

২. একটি ফ্যাটালিটি সংক্রমিত কবিতা 

নোটারির কালি
উবে গেছে নামে-বেনামে
কোভিডকফিন। প্যানডেমিক ধারাপাত______
বেঁচে থাকা প্রশ্নহীন
আপাতদিক ধূসরখোঁজ
কোন কুক্ষন ~ সবই আপেক্ষিক
দিশাহীন কপর্দক-০ হাত
চলছি কেবল
শব্দহীন পা ~ তবু হাঁটছি  হাঁটছি  হাঁটছি
ঝুরঝুর ~ নিয়তির হাটখোলা
রঙ্গমহলের কররেখা
অনুজীবী তালতাল হাসি
একক আইসোলেশন ____

৩. ১টি পার্থিব; কয়েকটি অপার্থিব অভিমুখী 

০ের পাশে শব্দকে শুইয়ে দিলে 
নৈঃশব্দ দাঁড়িয়ে  
                 অন্ধকারের 
চিবুক ছুঁয়ে
সংখ্যার সাথে শব্দবন্ধ 
জড়ো করলে ওড়ে ~ পোশাকি তারিখ
জীবনের সাথে তারিখ 
সেলাই করলে 
                        আলবৎ
 সংখ্যা-মৃত্যু

আমরা জানি     (মৃত্যু) = (বিয়োগ)

মানুষ মূলত অমর; মৃত্যু তার জন্য ইস্যু নয়
করতলে বয়ে যায় মৃত্যুজ অগণন 

কেননা 
জীবিত মানুষের       মৃত্যু-অভিজ্ঞতা নেই

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...